মুখ্যমন্ত্রীকেও ১,৩৩৯ প্রশ্নের জবাব দিতে হলো

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকেও আদালতে হাজির হয়ে এক হাজার ৩৩৯টি প্রশ্নের জবাব দিতে হয়েছে। এর আগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে বারবার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। এমনকি তিনি লিখিতভাবে আদালতের প্রশ্নের জবাব দিতে চাইলেও তা আমলে নেননি আদালত। আয়ের সঙ্গে সংগতিহীন সম্পদ অর্জনের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা হয়েছিল।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, আজ বেঙ্গালুরুর আদালতে হাজির হন জয়ললিতা। এ নিয়ে চতুর্থবারের মতো আদালতে হাজির হলেন এই মুখ্যমন্ত্রী। গতকাল তিনি তাঁর সম্পদ অর্জনের বিষয়ে ৬০০ প্রশ্নের জবাব দিয়েছিলেন। আর আজ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1