পাকিস্তানের সঙ্গে অস্ত্র বিরতি ও আলোচনার কথা অস্বীকার করেছে তালিবান

পাকিস্তানি তালিবান বলছে যে তারা সরকারের সঙ্গে অস্ত্র বিরতি করেনি এবং কোন রকম শান্তি আলোচনায় ও যায়নি । তারা বরঞ্চ একটি থানায় মারণাঘাত হানবার দায় স্বীকার করেছে।

বেশ অনেকগুলি জঙ্গি বুধবার ডেরা ইসমাইল খাঁ তে গ্রেনেড ও বন্দুক নিয়ে হামলা চালায় এবং এতে দু জন পুলিশ কর্মকর্ত নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

এর ঠিক একদিন আগেই একজন শীর্ষ তালিবান কমান্ডারকে উদ্ধৃত করে দ্য এসোসিয়েটেড  প্রেস জানিয়েছিল যে নতুন করে  শান্তি আলোচনা উৎসাহিত করার লক্ষে তারা অস্ত্র বিরতি ঘোষণা করেছে।

কিন্তু পাকিস্তানি তালিবানের মুখপাত্র সরকারের সঙ্গে  ঐ জঙ্গি গোষ্ঠির কোন রকম আলোচনা কথা অস্বীকার করেন । তিনি সংবাদদাতাদের বলেন যে তালিবান অস্ত্র বিরতি ঘোষণা করলে তারা থানায় আক্রমণ করতো না।

পাকিস্তানের সেনা মুখপাত্র ও গতকাল বলেন যে ঐ সব খবর বানোয়াট এবং ভিত্তিহীন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক কোয়েটায় সংবাদদাতাদের বলেন যে কোন রকম  আপোষ আলোচনা শুরুর আগে তাদেরকে সবার আগে অস্ত্র ত্যাগ করতে হবে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1