টাটার নতুন উত্তরাধিকারী সাইরাস

ভারতের বৃহত্ শিল্পগোষ্ঠী টাটার গ্রুপের নতুন উত্তরাধিকারী হয়েছেন সাইরাস মিস্ত্রি। ৪৬ বছর বয়সী মিস্ত্রি ২০১২ সাল থেকে টাটার দায়িত্ব নেবেন।
টাটার নির্বাহী পর্ষদের সভায় সাইরাসকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী এক বছর টাটার কর্ণধার রতন টাটার সঙ্গে কাজ করবেন। ২০১২ সালের ডিসেম্বরে রতন টাটা অবসরে গেলে সাইরাস দায়িত্ব নেবেন।’
টাটার পক্ষ থেকে এক বিবৃতিতে আজ বুধবার এসব কথা জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1