সিরিয়ায় বিদ্রোহীরা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আটমাসের অভ্যুত্থান আরো তীব্র আকার ধারণ করেছে। ওদিকে বিরোধী আন্দোলনকারীরা বলেছে  যারা সিরিয়ার সামরিক বাহিনী ত্যাগ করেছে তারা রাজধানী দামেস্কের কাছে একটি সরকারি ঘাটিতেঁ হামলা চালিয়েছে এবং একটি বিদ্রিোহী পরিষদ গঠন করেছে।

আন্দোলনকারীরা বলছে স্বাধীন সিরিয় সেনাবাহিনীর বিদ্রোহীরা বুধবার ভোরবেলা দামেস্কের উপকন্ঠে হারাস্তায় একটি বিমান ঘাঁটির গোয়েন্দা কেন্দ্রে রকেট ও মেশিনগান নিয়ে আক্রমন চালায়। হতাহত সম্পর্কে নিরপেক্ষ কোন সূত্রে খবর যাচাই করা সম্ভব হয়নি।

জা্র্মানী ভিত্তিক সিরিয়ার এক সমন্বয়কারী কমিটির মুখপাত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, স্বাধীন সিরিয় বাহিনী এক অস্থায়ী সামরিক পরিষদ গঠন করেছে, যাদের উদ্দশ্যে হলো সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে দুর্বল করে দেয়া। মঙ্গলবার এই মর্মে এক বিবৃতি প্রকাশ করা হয়।

একটি গোষ্ঠী যারা নিজেদের সামরিক বাহিনী ত্যাগী বলে দাবী করছে তারাও বুধিবার সামরিক বাহিনী ত্যাগ করার ঘোষণা সহ এক ভিডিও বার্তা প্রকাশ করেছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1