অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সামরিক বাহিনী মোতায়নে একমত হয়েছে

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নেতারা অস্ট্রেলিয়ায় যুক্তাষ্ট্রের বাহিনী রাখার ব্যাপারে সহমত জানিয়ে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বুধবার ক্যানবেরায় আলোচনার পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। এ সম্পর্কে বার্তা বিভাগের রিপোর্ট পড়ছেন রোকেয়া হাযদার

মিস গিলার্ড বলেন এই চুক্তির অধীনে  উত্তর অস্ট্রেলিয়ায়, যুক্তরাষ্ট্রের  ২০০ থেকে ২৫০ জন মেরিন সেনা অবস্থান করবে, যাদেরকে ৬ মাস পরপর পরিবর্তন করা হবে । এবং সেই সংখ্যা বেড়ে চূড়ান্ত পর্যায়ে দু হাজার পাঁচ শ ‘ তে দাঁড়াবে। তিনি বলেন, ‘আমরা এমন একটি অঞ্চল যেখানে অর্থনৈতিক পরিবৃদ্ধি ঘটছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য স্থিতিশীলতাও গুরুত্বপূর্ণ। এবং আমাদের জোট আমাদের অঞ্চলের স্থিতির জন্য অপরিহার্য।

প্রেসিডেন্ট ওবামা বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র মানবিক এবং দুর্যোগ পরিস্থিতির প্রয়োজনে সাড়া দেওয়াসহ বিভিন্ন কা্র্যক্রম, সেইসঙ্গে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার কাজে সাহায্য করতে সক্ষম হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে মিঃ ওবামা বললেন, ‘তাদের অগ্রগতির সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায় । তাদের জন্য নীতিমালা মেনে চলাটা খুবই জরুরী। তারা গত কয়েক দশকে যে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে, তার ফলে তাদের আইনসম্মতভাবে চলা উচিত’।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1