পদত্যাগের জন্যে বার্লাস্কোনির উপর চাপ বাড়ছে

ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লাস্কনি তার পদত্যাগের জন্যে এখন চাপের মুখে রয়েছেন। মঙ্গলবার সেখানকার সংসদে যে ভোট গ্রহণের কথা রয়েছে , তার আগে তার শরিকরা তার এই সংখ্যাগরিষ্ঠ জোট ত্যাগ করছে।

মি বার্লাসস্কোনির গরিষ্ঠতা নিয়ে যখন প্রশ্ন উঠছে , কর্মকর্তারা ভাবছেন যে ইউরোপীয় আর্থিক সহযোগিতা পাবার জন্যে তিনি অর্থ আইন পাশ করাতে পারবেন কী না , সে নিয়ে সঙশয় আছে।

মি বার্লাসকোনি পদত্যাগ করছেন এ রকম গুজবের মধ্যে ইটালির অর্থবাজার আজ সোমবার চাঙ্গা হয়ে ওঠে। তবে প্রধানমন্ত্রী দ্রুত এই গুজব নাকচ করে দেন।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1