শান্তি পরিকল্পনা সত্বেও সিরিয়ায় ১০জন নিহত হয়

সিরিয়ায় সক্রিয় কর্মীরা বলেছে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী অন্তত ১০ ব্যক্তিকে হত্যা করেছে। এর একদিন আগে সরকার একটি পরিকল্পনার বিষয়ে রাজী হয় যে পরিকল্পনায় বিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা থামানোর ডাক দেওয়া হয়।

সক্রিয়কর্মীরা বলেছে সিরিয়ার সেনারা উত্তজনাপূর্ণ হোম্স শহরের বাসিন্দাদের তাদের হামলার নিশানা করছে। বাবা আমর জেলায় সেনারা প্রচন্ড গোলাবর্ষণ করার পর হোম্সে অন্তত কয়েকজনের মৃত্যু ঘটে। স্বতন্ত্র সূত্রে ওই তথ্য যাচাই করা যায়নি।

জার্মান সংবাদ সংস্থা ডিপিয়ে বলেছে সরকার বিরোধী প্রতিবাদকারীরা বৃহস্পতিবার হোম্স ও অন্যান্য অঞ্চলে নতুন সমাবেশ করে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1