ইউনেসকো ফিলিস্তিনীদের পূর্ণাঙ্গ সদস্যত্বের আবেদন গ্রহণ করেছে

জাতিসংঘের সাংষ্কৃতিক সংস্থা পূর্ণাঙ্গ সদস্যত্বের জন্যে ফিলিস্তিনীদের আবেদন গ্রহণ করেছে। এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক ঐ সংস্থাটির জন্যে যুক্তরাষ্ট্রের তরফের অর্থায়ন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে । সোমবার প্যারিসে অবস্থিত ঐ সংস্থা ইউনেসকো এই যে ফিলিস্তিনী আবেদন গ্রহণ করলো, এতে করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি হাসিলে ফিলিস্তিনীদের উদ্যোগ আরো জোরদার হলো । সংস্থার প্রতিনিধিরা ১০৭ – ১৪ ভোটে  সদস্যত্বের পক্ষে যে রায় দেন তাতে উপস্থিত সবাই তুমুল করতালিতে হর্ষ ব্যক্ত করেন । ফ্রান্স সমর্থিত  ঐ সদস্যত্বের আবেদনের পক্ষাবলম্বনে ভোট দেয় এবং আরব, আফ্রিকী, লাতিন এ্যামেরিকান এবং চীন ও ভারতসহ প্রায় সকল এশিয় দেশই সমর্থন ব্যক্ত করে । ইস্রায়েল , যুক্তরাষ্ট্র , ক্যানাডা , জার্মানী বিপক্ষে ভোট দেয় । ৫২ সদস্য ভোটদানে বিরত থাকে । ১৯৩ সদস্যের মধ্যে থেকে এ সদস্যত্ব অনুমোদনের জন্যে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিলো ।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1