ইসরাইল ও জঙ্গিরা দ্বিতীয় দিন ও আক্রমণ অব্যাহত রেখেছে

ইসরাইল ও গাজা ভিত্তিক ফিলিস্তিনি জঙ্গিরা আজ রোববার একে অপরের ওপর আক্রমণ অব্যাহত রাখে। এর  ঠিক একদিন আগে ফিলিস্তিনি জঙ্গিদের ওপর ইসরাইলী বিমান হামলার সঙ্গে সঙ্গে এই মারাত্মক সংঘাত শুরু হয়।

দুটি উপদলের মধ্যে অস্ত্র বিরতি শুরু অনবার মিশরের প্রচেষ্টা এ পর্যন্ত ব্যর্থ হয়েছে। রোববার সকালে ইসরাইলের দক্ষিনাঞ্চলে বহু রকেট আক্রমণ চালানো হয় এবং ইসরাইলী বিমানগুলি , রাতভর গাজা ভুখন্ডের জঙ্গিদের এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালায়।

ফিলিস্তিনি জঙ্গিরা রোববার বলেছে যে ইসরাইল রাজি হলে তারা অস্ত্র বিরতি চুক্তি মেনে চলতে  প্রস্তুত।

শনিবার ইসলামি জিহাদ দলকে লক্ষ্য করে ইসরাইলী বিমান হামলায় ন জন প্রাণ হারায়। ইসলামি জিহাদ বলেছে যে নিহতদের মধ্যে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠির একজন কমান্ডার ও রয়েছেন। ফিলিস্তিনি জঙ্গিদের পাল্টা রকেট হামলায় একজন ইসরাইলী অসামরিক লোক নিহত হয়েছে এবং আরও দু জন জখম হয়েছে। ইসরাইলী সামরিক বাহিনী বলছে যে শনিবার তার বিমান হামলার লক্ষ্য ছিল সেই সব জংগির ওপর আঘাত হানা যারা বুধবার ইসরাইলের ওপর রকেট হামলা চালিয়েছিল।

ফিলিস্তিনি আক্রমণ বন্ধের জন্যে ইসরাইল আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা  করেছে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান শনিবার বলেন যে ইসরাইল ফিলিস্তিনিদের সঙ্গে কোন সংঘাত চায় না এবং বর্তমান পরিস্থিতির কোন অবনতি ঘটুক সেটাও চায় না। তবে ইসরাইল এই উপর্যুপরি গোলা নিক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ইসরাইল থামবে না।

জাতিসংঘ সংযম পালনের আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত রবার্ট সেরি বলেছেন যে অবিলম্বেই এটা থামানো জরুরী।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1