আফগানিস্তানে আক্রমনে ২০ জন সৈনিক, অসামরিক ব্যক্তিরা নিহত হয়

শনিবার আফগানিস্তানে তিনটি সন্ত্রাসী আক্রমনে, অন্তত ২০ জন নিহত হয়।

এক আত্মঘাতী গাড়ি বোমাবাজ কাবুলে নেটো বাহিনীর গাড়ীর বহরের ওপর হামলা চালালে ১৭ ব্যক্তি প্রান হারায় এবং অন্তত ৮ জন আহত হয়। মৃত ২০ জন সেনার মধ্যে ১২জন আমেরিকান এবং একজন কানাডার নাগরিক ছিলো বলে খবরে প্রকাশ।

তালেবানরা ঐ আক্রমনের দায়িত্ব স্বীকার করেছে।

নেটো জানায়, শনিবার আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে আফগান জাতীয় সেনাবাহিনীর পোশাক পরিহিত  এক লোক আফগান ও কোয়ালিশন বাহিনীর ওপর গুলি বর্ষন করলে তিন জন নেটো সেনা প্রাণ হারায়। নেটো বলে, বন্দুকধারীকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়।

ওদিকে ফরাসী সংবাদ সংস্থার সুত্রে বলা হয়, আফগানিস্তানের পুর্বাঞ্চলে একজন মহিলা আত্মঘাতী বোমারু আফগান গোয়েন্দা সংস্থার স্থানীয় শাখা অফিসের সামনে নিজেকে উড়িয়ে দিলে দু’জন নিরাপত্তা প্রহরী আহত হয়।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1