বন্যার পানি থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকক থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে

ব্যাংকক থেকে হাজার হাজার মানুষ বন্যার হাত থেকে রক্ষার জন্য অন্যত্র সরে যাচ্ছে।  বন্যার পানি ধীর গতিতে গোটা শহর প্লাবিত করে চলেছে ।

শুক্রবার, ব্যাংককের বাসিন্দারা বিমানবন্দর সেই সঙ্গে রেল ও বাস স্টেশনে গিয়ে জমা হয়।  অন্য অনেকে গাড়ি করে শহর ত্যাগ করছে। অনেকেই দক্ষিণাঞ্চলে উঁচূ জায়গায় চলে যাচ্ছে।

ইতিমধ্যেই চাও ফ্রাইয়া নদী তীর থেকে পানি গড়িয়ে, গোড়ালী পর্যন্ত পানি জমেছে। এই নদীর পাশেই রয়েছে ঐতিহাসিক গ্র্যাণ্ড প্যালেস এবং কর্মকর্তারা আশংকা করছেন আগামী কয়েকদিনে পানি আরও বাড়বে।

থাই কর্মকর্তারা জানিয়েছেন, অর্ধশতাব্দীর মধ্যে সবচাইতে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৩৭৭জন মারা গেছে। এবং তারা বন্যার কারণে অর্থনীতির ক্ষয়ক্ষতিও নিরুপন করতে শুরু করেছেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1