টিউনিশিয়ার সিদি বুজিদ শহর বিক্ষোভে কেপে উঠে

টিউনিশিয়ায় যে শহরে আরব বসন্ত বিদ্রোহের সূচনা সেই শহর আরেকবার প্রচন্ড বিক্ষোভে কেপে উঠে।

শুক্রবার এন্নাদাহ্ পার্টির বিরুদ্ধে সিদি বুজিদ শহরে বিক্ষোভ হয়। বার্তা মাধ্যমগুলো বলছে, কেন্দ্রীয় শহর সিদি বুযিদে এন্নাদাহ্ পার্টির সদর কার্যালয়ের ওপর বিক্ষোভকারীরা চড়াও হওয়ার চেষ্টা করলে, নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলী ছোঁড়ে এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে ।

ওদিকে তিউনিসিয়ায় নব নির্বাচিত এন্নাদাহ্ পার্টি, দেশের প্রথম অবাধ নির্বাচনে অধিকাংশ আসনে জয়লাভের পর, একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ।

এন্নাদাহ্ নেতা রাশিদ ঘানুচি শুক্রবার বলেন,  তার ইসলামপন্থী দল বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধের ওপর ভিত্তি করে এক নতুন সরকার গঠন করবে।

বৃহষ্পতিবার নির্বাচন কর্মকর্তারা, প্রতিদ্বন্দ্বী পপুলার লিস্ট পার্টি যে সব আসনে জিতেছে তা নির্বাচনী বিধি সম্মত নয় বলে বাতিল করে দেওয়ার পর প্রতিবাদ শুরু হয়।

ঘানুচি শুক্রবার সকলের প্রতি শান্ত থাকার আহ্বান জানান ।

 

 

 

 

 

 

 

 

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1