ইয়েমেনে রাতভর সহিংসতায় ১৯ ব্যক্তির মৃত্যু

ইয়েমেনে সরকার এবং বিরোধী এক সেনাধিনায়কের অনুগত বাহিনীর ঘোষিত অস্ত্র বিরতি সত্বেও রাতভর সহিংসতায় কম হলেও ১৯ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার চিকিত্সা বিভাগীয় কর্মকর্তারা বলেছেন – সানা ও তাইয শহরের হানাহানিতে নিহতদের ভেতরে বেসামরিক ব্যক্তিবর্গ, উপজাতীয় লড়াকু এবং সরকারী বাহিনীর সৈন্যরা শামিল ছিলো।

রাজধানী সানায় নিরাপত্তা বাহিনীর লোকেরা প্রেসিডেন্ট আলী আব্দুল্লা সালের পদত্যাগ দাবী করে বিক্ষোভরত প্রতিবাদীদের দিকে গুলি চালিয়েছে । বিরোধি লড়াকুদের সঙ্গেও সরকারী সৈন্যদের সংঘাত হয়েছে । কমসে কম জনা চল্লিশ লোক এতে আহত হয় । দক্ষিণের তাইজ শহরে সরকারী বাহিনীর ছোঁড়া গোলার আঘাতে এক মহিলাসহ দু’জন নিহত হয় ।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1