তুরষ্ক ইরাকে কুর্দী বিদ্রোহীদের উপর বোমাবর্ষণ করেছে

তুরস্ক উত্তর ইরাকে কুর্দী বিদ্রোহীদের বিরুদ্ধে এক সামরিক অভিযান শুরু করেছে। কুর্দী উগ্রবাদীরা দক্ষিণ পূর্ব তুরস্কে ইরাক সীমান্তের কাছে ২৪ জন সৈন্যকে হত্যা এবং ১৮ জনকে জখম করার কয়েক ঘন্টার মধ্যেই এই অভিযান চালানো হয় । এর আগের খবরে বলা হয়েছিল, ২৬জন তুর্কী সেনা নিহত হয়েছে । তুরস্কের এই অভিযানে বিমান বাহিনীর বোমারু বিমানবহর এবং এবং সৈন্যবহনকারী হেলিকপ্টার অন্তর্ভূক্ত ।  তুরস্কের প্রধানমন্ত্রী রেযেপ এরদোগান এই হামলা তত্পরতাকে তার ভাষায় গত কয়েক বছরের মধ্যে কুর্দীদের পক্ষ থেকে মারাত্মক হামলার জবাবে আন্তর্জাতিক আইনের অধীনে ‘এক দুর্দান্ত অভিযান’ বলে বর্ণনা করেন ।

তুর্কী কর্তৃপক্ষ বলেছে, কুর্দীস্তান ওয়ার্কাস পার্টি পি কে কের বিদ্রোহীরা বুধবার তুরস্কের হাক্কারি প্রদেশে চুকুরচা এবং ইউকসেকোভায় সামরিক চৌকির ওপর গুলিবর্ষণ করে ।  তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লা গুল সাংবাদিকদের বলেন, ‘এই সব হামলার চরম জবাব দেওয়া হবে’।

পি কে কে সম্প্রতি তুর্কী লক্ষ্যস্থলের ওপর তাদের হামলা জোরদার করেছে ।

[Read More]

—–
Source: VOA News: Labor


 

Comments are closed. Please check back later.

 
 
 
1