সিরিয়ায় পাঁচ জন সরকারী সৈন্য নিহত

সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে নিরাপত্তা বাহিনী এবং  সেনাবাহিনী থেকে স্বপক্ষত্যাগকারী বন্দুকধারীরা পাচ জন সরকারী সৈন্যকে হত্যা করেছে। লন্ডন ভিত্তিক Syrian Observatory for Human Rights  সোমবার বলেছে যে  হমস প্রদেশের একটি শহরের কাছে এই লড়াই হয় সরকারী সৈন্য এবং সন্দেহভাজন স্বপক্ষ ত্যাগকারীদের মধ্যে । প্রদেশে সংঘাত ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং কর্তৃপক্ষ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের ওপর অভিযান অব্যাহত রেখেছে।  সুইজারল্যান্ড থেকে জাতিসংঘের প্রধান বান কী মুন প্রেসিডেন্ট আসাদকে অসামরিক লোকদের হত্যা বন্ধ করতে বলেছেন এবং সেখানে মানবাধিকার লংঘন সম্পর্কে আন্তর্জাতিক তদন্ত মেনে নিতে আহ্বান জানিয়েছেন। আরব লীগ রোববার রাতে বলেছে যে সহিংসতার অবসান ঘটাতে তারা বিরোধী গোষ্ঠি এবং সরকারকে একত্রে বসাতে চায়। লীগের মহাসচিব নাবিল এল আরাবি বলেছেন যে তারা ১৫ দিনের মধ্যেই এই সংলাপ শুরু করতে চায়। তিনি কায়রোতে আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরী বৈঠকের পর এ কথা জানান। তিনি বলেন সিরিয়ায় যা ঘটছে সে বিষয়ে আমরা নীরব থাকতে পারি না। আরব লীগ এবং সব আরব দেশেরই সিরিয়ায় এই সঙ্কট মোচনের সত্যিকারের দায় দায়িত্ব রয়েছে। কাতারের প্রধান মন্ত্রী হামাদ বিন জাসিম আল সানি বলেন তারা আশা করছেন যে সিরিয়ার সরকার বিরোধীদের সঙ্গে  আরব লীগের ডাকা এই  তাদের বৈঠকের ব্যাপারে সহযোগিতা করবে যাতে সিরীয় সঙ্কটের নিস্পত্তি হতে পারে।

 

 

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1