শীর্ষ হাক্কানি নেতা পাকিস্তানে নিহত

যুক্তরাষ্ট্র বলছে যে জংগি গোষ্ঠি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা যে জোট বাহিনীর ওপর হামলা চালাতে মূখ্য ভূমিকা পালন করেছিল , তাকে পাকিস্তানে হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন যে জানবাজ জাদরান যে জামিল নামেও পরিচিত তাকে হাক্কানিদের শক্ত ঘাটিঁ উত্তর ওয়াজিরিস্তানের মিরাম শাহতে হত্যা করা হয়। তিনি বলেন যে জারদান হচ্ছে পাকিস্তানে ঊধ্বর্তন হাক্কানী নেতা যাকে হত্যা করা হলো।

কর্মকর্তারা বলছেন যে জাদরান কাবুল ও ও দক্ষিণ পুর্ব আফগানিস্তানে , যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর লক্ষবস্তুর ওপর হামলা চালাচ্ছে।

বৃহস্পপতিবার দিনে আরো আগের দিকে , পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা্রা বলেন যে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় একজন শীর্ষ হাক্কানি সদস্য নিহত হন। তারা বলেন যে মানুষ বিহীন বিমান ডান্ডে দার্পা খেল গ্রামে হাক্কানিদের স্থাপনায় ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলে আরো অন্তত তিন জন জঙ্গি নিহত হয়।

পাকিস্তানি কর্মকর্তারা নিহত লোকটিকে জালিল হাক্কানি বলে সনাক্ত করেন যে নাকি উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় জঙ্গি চক্রের একজন গুরুত্বপূর্ণ আফগান কমান্ডার এবং সে ঐ জঙ্গি চক্রের নেতা সিরাজুদ্দিন হাক্কানির অত্যন্ত ঘনিষ্ঠ।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1