বঙ্গবন্ধুর ঘাতকদের ফেরত পাঠাতে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণির পত্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দন্ড প্রাপ্ত দুজন হত্যাকারীকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্র ও ক্যানেডার পররাষ্ট্রমন্ত্রীদের চিঠি  দিয়েছেন। কানাডা ও আমেরিকায় অবস্থান করা দুই আসামি মেজর (অব.) এমএইচ নূর চৌধুরী ও কর্নেল (অব.) এএম রাশেদ চৌধুরীকে ফেরত আনতে বাংলাদেশ সরকার তৎপর হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক  জানান,বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরীকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডারপররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ডকে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি  বুধবার চিঠি দুটিতে স্বাক্ষর করেছেন। বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ও কানাডার অটোয়ায় বাংলাদেশ দূতাবাসে চিঠি দুটি পাঠানো হয়েছে। তারা সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেবেন।

 

 

<!–AV–>

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1