আর্থিক ঘাটতির জন্যে নেটো আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না: পানেটা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন  পানেটার নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেছেন যে অর্থনৈতিক ঘাটতি মেটানোর জন্যে তাদেরকে আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করলে চলবে না। এই অর্থনৈতিক ঘাটতি লিবিয়া ও আফগানিস্তানে নেটোর অভিযানকে খর্ব করছে।

নেটোর প্রতিরক্ষা মন্ত্রীরা বুধবার ব্রাসেলস এ বৈঠকে , লিবিয়ায় ও আফগানিস্তানে  তাদের মিশন নিয়ে আলাপ আলোচনা করেছেন , সেই সঙ্গে আলোকপাত করেছেন বাজেট ঘাটতির মুখে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহের ব্যাপারে।

জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইউরোপে তার প্রথম সফরে পানেটা বলেন যে নেটো সদস্যদের , তাদের মিশনের জন্যে আরো সম্পদ একত্রিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তিনি বলেন যে আগামী ১০ বছরে পেন্টাগনের বাজেট কমবে ৪৫ হাজার কোটি ডলার এবং আরো কিছু অর্থ কমানো হতে পারে যা কীনা যুক্তরাষ্ট্র এবং বা্ইরেও নিরাপত্তার জন্যে ক্ষতিকর হতে পারে।

পানেটা বলেন যে লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির পতন  প্রমাণ করে যে নেটোর প্রয়োজন কেন।

নেটোর মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন এই মিশনকে বড় রকমের সাফল্য বলে অভিহিত করেন তবে তিনি ও পানেটা দু জনই বলছেন যে এতে গোয়েন্দা নজরদারি এবং আকাশে জ্বালানি ভরার কিছু সমস্যা ও পাওয়া গেছে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1