বাহ্যত স্বপক্ষ ও জঙ্গিদের গুলিতে ২৫ জন ইয়েমেনি সৈন্য নিহত

ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে আপাত দৃষ্টিতে  স্বপক্ষে গুলিগোলার কারণে এবং জংগি সঙ্গে লড়াইয়ে দক্ষিণের আবিয়ান প্রদেশে ২৫ জন সৈন্য প্রাণ হারিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা আজ বলেছেন যে একটি সরকারী বিমান ভুলক্রমে দেশের দক্ষিনাঞ্চলে একটি ভবনের ওপর বোমা বর্ষণ করে সেখানে  সৈন্যরা একটি পরিত্যক্ত স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল। তারা বলছেন পরে জংগিরা ঐ স্কুলে আক্রমণ চালিয়ে আরো সৈন্য হত্যা করেছে।

তবে বাহ্যত এই স্বপক্ষীয় গুলির ঘটনাটি নিরপেক্ষ কোন সুত্র থেকে নিশ্চিত করা যায়নি। ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবরের সত্যতা অস্বীকার করেছে যে সরকারী একটি বিমান দূর্ঘটনাক্রমে সৈন্যদের হত্যা করেছ।

যে গোলযোগপূর্ণ জিনজিবার শহরের কাছে এই বোমা বর্ষণের ঘটনাটি ঘটে। নিরাপত্তা বাহিনী কয়েক মাস ধরে ঐ শহরের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1