ভুলক্রমে বিমান হামলায় ২০ জন সৈন্য নিহত

ইয়েমেনি কর্মকর্তারা আজ বলেছেন যে একটি সরকারী বিমান ভুলক্রমে দেশের দক্ষিনাঞ্চলে একটি ভবনের ওপর বোমা বর্ষণ করলে , কমপক্ষে কুড়ি জন ইয়েমেনি সৈন্য নিহত হয়। দ্য এসোসিয়েটেড প্রেসি বলছে যে সৈন্যরা একটি পরিত্যক্ত স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল। শনিবারের ঐ মারণাঘাতের বিষয়টি এখন ও পরিস্কার নয়।

 

ফরাসী বার্তা সংস্থা বলছে যে ঐ বিমান হামলার পর আল ক্বায়দার জঙ্গিরা ঐ স্কুলটিতে হামলা চালিয়ে আরও সৈন্য হত্যা করেছে। রয়টার বার্তা সংস্থা প্রতিরক্ষা  মন্ত্রকের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে যে তিনি অস্বীকার করছেন যে ইয়েমেনি সৈন্যদের দূর্ঘটনাক্রমে বোমা হামলায় হত্যা করা হয়েছে।

 

অন্যান্য কর্মকর্তারা বলছেন যে গোলযোগপূর্ণ জিনজিবার শহরের কাছে এই বোমা বর্ষণের ঘটনাটি ঘটে। নিরাপত্তা বাহিনী কয়েক মাস ধরে ঐ শহরের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1