অস্ত্রেপাচারের পর এই প্রথম সোণিয়ার জনসমক্ষে আত্মপ্রকাশ

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধি , যুক্তরাষ্ট্রে , জানানো হয়নি , এমন রোগের চিকিৎসার পর দেশে গিয়ে এই প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশ করলেন।

ভারতের জাতির জনকের জন্মদিন উৎসবে নতুন দিল্লিতে আজ তিনি অংশ নিয়েছেন। সোনিয়া গান্ধি সেপ্টেম্বরের গোড়ার দিকে ভারতে ফিরে গিয়ে প্রায় সপ্তা খানেক পর কাজ শুরু করেন।

তার অনুপস্থিতির সময়ে মিসেস গান্ধি রাজনৈতিক দল পরিচালনার জন্যে  চার সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। ঐ কমিটিতে তার ছেলে  রাহুল ও ছিলেন যাকে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মনে করা হয়।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1