সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা বনদস্যু রাজু বাহিনীর সদস্য। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের ধঞ্চেবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৮-এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ওসমান ও পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার নূরুজ্জামান ঘটনাস্থল থেকে দুপুরে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাঁরা নিহত ব্যক্তিদের নাম জানাতে পারেননি।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে ছয়টি বিদেশি একনলা বন্দুক,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1