তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: আশরাফ

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আদালতের রায় এবং অতীতের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজন নেই। তিনি আজ বুধবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। চারদলীয় জোটের গতকালের মহাসমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া ভাষণের জবাব দিতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, খালেদা জিয়া এককালে বলতেন, দেশে পাগল ও শিশু ছাড়া নিরপেক্ষ কোনো মানুষ নেই। তিনি আজ এত দিন পরে নিরপেক্ষ মানুষ কোথায় পাবেন?
সৈয়দ আশরাফ বলেন, দক্ষ ও নিরপেক্ষ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1