জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাল বৃহস্পতিবার থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, আজ বুধবার দুপুরের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ ২৮টি বিভাগের চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে জানান, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আসন্ন দুর্গা পূজার ছুটি এগিয়ে নিয়ে এসে কাল থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস খোলা থাকবে বলেও তিনি জানান।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1