আয়কর বিবরণী রোববার পর্যন্ত জমা দেওয়া যাবে

আগামী রোববার পর্যন্ত ব্যক্তি-শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী জমা দিতে পারবেন। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক আদেশে এই সময় বাড়ানো হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বার্ষিক বিবরণী জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরবর্তী কার্যদিবস রোববারও সব আয়কর অফিস খোলা থাকবে। একইভাবে করদাতাদের সুবিধার্থে আগামী শনিবার মাঠ পর্যায়ে আয়কর অফিসগুলো খোলা রাখবে এনবিআর।
চলতি অর্থবছরে আয়কর খাতে ২৭ হাজার ৫৬১ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1