সংশোধিত বুকবিল্ডিং পদ্ধতির চূড়ান্ত অনুমোদন

সংশোধিত বুকবিল্ডিং পদ্ধতির চূড়ান্ত অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্লেসমেন্ট নীতিমালা চূড়ান্ত এবং রাইট ইস্যু আইনের খসড়া গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সংস্থাটির তৎকালীন নেতৃত্ব পদ্ধতিটি সংস্কারের বেশকিছু খসড়া প্রস্তাব তৈরি করে। পরে পুনর্গঠিত এসইসি নতুন করে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1