লিবিয়ার অন্তর্বর্তী সরকার এবং উপজাতীয় দলের মধ্যে সন্ধি আলোচনা

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের যোদ্ধারা এবং সাবেক নেতা মোয়াম্মর গাদ্দাফি যে উপজাতীয় দলের, তার  বর্ষিয়ান নেতৃবৃন্দ একটা সন্ধি অর্জনের লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন। ওই সন্ধি চুক্তির অধীনে যে সকল পরিবার মি গাদ্দাফির নিজ শহর সির্ত থেকে চলে যেতে চাচ্ছেন, তারা নিরাপদে অবরুদ্ধ ওই শহরে থেকে যেতে পারবেন।

জাতীয় অন্তর্বর্তী শহর এনটিসির কম্যান্ডার তোহামী আবু জায়ান মঙ্গলবার বলেছেন দুপক্ষ একটা পরিকল্পনার বিষয়ে একমত হতে চেষ্টা করছেন। ওই পরিকল্পনার অধীনে বাদবাকি পরিবার যারা সেখানে আছে, তারা ওই শহর ত্যাগ করতে পারবে। তিনি বলেন যোদ্ধারা চেষ্টা করছে ওই শহরে গাদ্দাফিপন্থী বাহিনীর সঙ্গে অস্ত্রবিরতি অর্জনের। এনটিসি যোদ্ধারা সির্ত শহরে তাদের অবরোধ আরও জোরদার করেছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1