মতিঝিল আইডিয়াল স্কুলের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

ছাত্র নির্যাতনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষক মো. রিয়াজুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে আজ মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজুল করিম বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন পড়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1