জগন্নাথের আটক শিক্ষার্থীদের জামিন নিয়েছে কর্তৃপক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষার্থীদের জামিন নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা আটক ১৪ শিক্ষার্থীর জামিন-সংক্রান্ত কাগজপত্র নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানিয়েছেন। এর আগে দুপুরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। বেলা দেড়টার দিকে মেসবাহউদ্দিন আহমেদ, ট্রেজারার শওকত জাহাঙ্গীর ও রেজিস্ট্রার ওয়াহিদুজ্জামান উপাচার্যের কার্যালয় থেকে নিচে নেমে আসেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1