আত্মঘাতী বোমা আক্রমনকারীর হামলায় আফগানিস্তানে দুই ব্যক্তি নিহত

আফগান কর্মকর্তারা বলেছেন এক আত্মঘাতী বোমা আক্রমনকারীর হামলায় লাষ্কার গা শহরে দুই ব্যক্তি নিহত হয়েছে। লাষ্কার গা হচ্ছে দক্ষিণাঞ্চলের উত্তেজনাপূর্ণ হেলমান্দ প্রদেশের রাজধানী। প্রাদেশিক সরকারের মুখপাত্র দাউদ আহমেদী বলেছেন মঙ্গলবার সকালে বিস্ফোরণ ঘটে একটি পুলিশ স্টেশনের বাইরে ব্যস্ত রাস্তার উপরে। হামলায় ১০জন পুলিশ অফিসার সহ অন্তত ২৬ জন আহত হয়। তালিবানরা ওই আক্রমনের দায়িত্ব স্বীকার করে। যে সাতটি এলাকায় জুলাই মাসে নিরাপত্তার নিয়ন্ত্রন বিদেশী বাহিনী থেকে আফগান বাহিনীর কাছে হস্তান্তরিত হয় লাষ্কার গা তারই একটি।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1