নেপালে বিধ্বস্ত বিমানের সকল আরোহী নিহত

নেপালে বিমান চলাচল বিভাগের কর্মকর্তারা বলছেন যে পযর্টকদের মাউন্ট এভারেস্ট দেখাতে গিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে ১৯ জন আরোহীর সকলেই নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে  যে একজন যাত্রী প্রথমে বেচে ছিলেন , কিন্তু পরে মারা যান।

পর্যটক কর্মকর্তারা বলছেন যে বুদ্ধা এয়ারের , বীচ ক্র্যাফট বিমানটিতে ১০ জন ভারতীয় , ২ জন আমেরিকান , একজন জাপানী এবং তিনজন নেপালী যাত্রী ছিলেন। তা ছাড়া বিমান কর্মি তিন জন ও ছিলেন নেপালেরই লোক। কর্মকর্তারা বলছেন যে প্রচন্ড কুয়াশার মধ্যে বিমানটি কাঠমন্ডু থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়। মাউন্ট এভারেস্ট এবং হিমালয়ের অন্যান্য চূড়া দেখিয়ে ফিরে আসার পথে বিমানটি ভেঙ্গে পড়ে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1