ইরাকের কারবালায় দশ জন নিহত

ইরাকি পুলিশ বলছে যে রাজধানী বাগদাদ থেকে ইরাকের পবিত্র শহর কারবালায় একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে দশজন নিহত এবং আরও বেশ কিছু লোক আহত হয়েছে।

পুলিশ বলছে যে পাসপোর্ট এবং পরিচয়পত্র দেওয়া হয় যে দপ্তর থেকে তারই সামনে আজ রোববার এই বোমা বিস্ফোরিত হয়। কর্মকর্তারা বলছেন যে জরুরী কর্মিরা এসে পৌছুলে আরো কয়েকটি বিস্ফোরণ ঘটে।

যুক্তরাষ্ট্র যখন চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে তার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে , এই আক্রমণ তেমনি সময়ে ঘটলো। ২০০৬ ও ২০০৭ এর তুলনায় এখন সহিংসতা কমে এসছে তবে  যুক্তরাষ্ট্রের সৈন্য সরে আসলে সেখানকার নিরাপত্তা সামাল দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করছেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1