আফগানিস্তানে যুক্তরাষ্ট্র “ বিশৃঙ্খল “ অবস্থায় রয়েছে : গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে পাকিস্তান আফগান  বিদ্রোহীদের মদদ দিচ্ছে , যুক্তরাষ্ট্রের এই অভিযোগ আসলে আফগানিস্তানের ব্যাপারে , তার কথায় যুক্তরাষ্ট্র   সরকারের বিভ্রান্তি ও বিশৃঙ্খল নীতিরই বহিপ্রকাশ।

 

শনিবার রাতে ইউসুফ রাজা গিলানি বলেন,পাকিস্তানের বিরুদ্ধে তার কথায় সম্প্রতি  ওয়াশিংটনের  প্রোগান্ডা চমক ছিল সব চেয়ে দূর্ভাগ্যজনক ঘটনা যেখানে পাকিস্তানি জনগণের অর্জন ও ত্যাগকে অবজ্ঞা করা হয়েছে।

 

এ দিকে পাকিস্তানের সেনাপ্রধান রোববার তার সিনিয়র কমান্ডারদের সঙ্গে  নিরাপত্তা পরিস্থিতি আলোচনার জন্যে বৈঠক করছেন। পাকিস্তানে যাকে সব চেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করা হয় সেই জেনারেল আশফাক কাইয়ানি , ওয়শিংটনের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1