নারায়ণগঞ্জে সেনাবাহিনীর প্রয়োজন নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এ জন্য সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।
আজ শনিবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টায় অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ টি এম শামসুল হুদা আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া নির্বাচনের আগে নারায়ণগঞ্জের প্রশাসনে কোনো রদবদল করা হবে না। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1