বিএনপির হরতাল রাজনৈতিক দেউলিয়াপনা: আশরাফ

বিএনপির ডাকা আজকের হরতালকে অনৈতিক ও রাজনৈতিক দেউলিয়াপনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, হরতালে বিএনপির নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন না। জাতীয় নেতাদের উপস্থিতিও ছিল নগণ্য। অতীতের হরতালে বিএনপির নেতা-কর্মীরা শত ভাগ উপস্থিত থাকলেও আজকের হরতালে এক ভাগও উপস্থিত ছিলেন না। তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম, বিএনপির নীতিনির্ধারকেরা হরতাল ডাকতে চাননি। জামায়াত ঘরানার বিএনপিপন্থী একজন…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1