বাংলাদেশে বিএনপি-জামায়াত ও অন্যান্যদের হরতাল পালন

বাংলাদেশে প্রধান বিরোধী দল  বিএনপি ও জামায়তে ইসলামি সহ  তাদের মিত্র দলগুলো সারাদিনের ধর্মঘট পালন করে এবং  তাতে স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিলো। সাম্প্রতিক জালানির মূল্য বৃদ্ধির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়।

আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বিরোধীদের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ করার জন্য রাজধানী ঢাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহরে যাতায়াতের পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয় এবং রাজধানীর রাস্তা ঘাটে খুব কম যান বাহন দেখা যায়।

প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা জালানির মুল্য বৃদ্ধি, বিরোধী সক্রিয় কর্মীদের আটক এবং ঢাকার শেয়ার বাজারে মূল্যের অবনতি মোকাবেলায় সরকারের ব্যর্থতায় হরতাল ডাকে।

 

 

<!–AV–>

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1