নেকাব পরায় দুই ফরাসি নারীকে আদালতের জরিমানা

নেকাব পরায় গত মে মাসে অভিযুক্ত দুই মুসলিম নারীকে আজ বৃহস্পতিবার জরিমানা করেছেন ফ্রান্স পুলিশের একটি আদালত। এই অভিযোগে জরিমানার ঘটনা এটাই প্রথম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত এপ্রিল মাসে ফ্রান্সে মুসলিম মেয়েদের নেকাব পরা নিষিদ্ধ করা হয়। এরপর বাইরে নেকাব পরা অবস্থায় কাউকে পাওয়া গেলে পুলিশ এত দিন জরিমানা করত। কিন্তু এবারই প্রথম পুলিশের এ আদালত জরিমানা করলেন। ওই দুই নারী জানিয়েছেন, তাঁরা এর প্রতিকার চেয়ে ইউরোপিয়ান কোর্টস অব হিউম্যান রাইটসে যাবেন।
উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় এ মাসেই নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1