হরতালবিরোধী সমাবেশে ছাত্রলীগের মারামারি

বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিতে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয়েছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু মিছিল শুরু হওয়ার আগে টিএসসি-সংলগ্ন ডাস চত্বরে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু করেন নেতা-কর্মীরা। এতে দুজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নেতা-কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আহতরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের মোজাম্মেল হক ও ইতিহাস বিভাগের দেলোয়ার হোসেন। দুজনই ছাত্রলীগের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1