সাকিবের উত্তরসূরি মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

কয়েক দিন ধরে চলা গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। আজ মঙ্গলবার বিসিবির এক সভায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ।
আপাতত আগামী মাসে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ ও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজের জন্য দায়িত্ব পেয়েছেন মুশফিকুর ও মাহমুদউল্লাহ।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় সাকিব আল হাসানকে অধিনায়ক ও তামিম ইকবালকে সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1