বৃহস্পতিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি হরতাল ডাকলেও চারদলীয় জোট যৌথভাবে এ কর্মসূচি পালন করবে। গত এক বছরে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানোয় জনগণের ভোগান্তি বেড়েছে এবং জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকারের এ ধরনের সিদ্ধান্ত জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকারের এই গণবিরোধী…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1