প্রেসিডেন্ট ওবামা কর্মসংস্থান সংক্রান্ত বিল অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার তার সাপ্তাহিক বেতার ও ইন্টারনেট ভাষণে কোন মতভেদ বা বিলম্ব ছাড়া তার কর্মসংস্থান সংক্রান্ত বিল অনুমোদন করার জন্য কংগ্রেসের প্রতি আবেদন জানিয়েছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যুগ্ম অধিবেশনে প্রেসিডেন্ট তার ওই আইন প্রস্তাবের কথা ঘোষণা করেন।

মি ওবামা বলেছেন এই পরিকল্পনার জন্য অর্থায়ন এবং বাজেট ঘাটতি হ্রাস করার রুপরেখা দেবেন তিনি সোমবার।

রিপাবলিকানদের পক্ষে কংগ্রেসম্যান পিটার রসকাম মি ওবামার প্রতি, ব্যবসা ক্ষেত্রে নিয়মবিধি হ্রাস করার আবেদন জানান।

তিনি আরও বলেন সরকারি সংস্থার আইন কানুন লোকজন নিয়োগ করায় বাধা সৃষ্টি করেছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1