তুর্কী প্রধানমন্ত্রীর লিবিয়া সফর

লিবিয়ার অন্তর্বর্তী সরকারের বাহিনী, বানি ওয়ালিদ শহরে চড়াও হয়েছে এবং মোয়াম্মর গাদ্দাফির বাদবাকি শক্তঘাটির বিরুদ্ধে বহুপাক্ষিক আক্রমন অভিযান সম্প্রসারিত করেছে।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বলেন শুক্রবার ওই এলাকার সর্বত্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। গাদ্দাফি অনুগতরা জাতীয় অন্তর্বর্তী পরিষদের যোদ্ধাদের প্রতিহত করতে চেষ্টা করে।

ওদিকে তুরষ্কের  প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান লিবিয়া সফরে গেছেন। তিনি লিবিয়ার নতুন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। লিবিয়ানবাসী ও এনটিসির এক নেতা মুস্তাফা আব্দুল জালিল মি এরদোয়ানকে স্বাগত জানায়।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1