বিয়ানীবাজারে জামায়াত-পুলিশের সংঘর্ষে আহত ৩০, আটক ১২

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের আজির মার্কেট এলাকায় আজ মঙ্গলবার জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি ফাঁকা গুলি ও ১৩টি টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামায়াত শিবিরের ১২ জন কর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতের মিছিলে বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীসহ আটক নেতাদের পুলিশ হেফাজতে নির্যাতন করা হচ্ছে—এই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1