সিরিয়ায় বিক্ষোভে নিহত ২৬০০

সিরিয়ায় গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত দুই হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘে মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার নভি পিল্লাই আজ সোমবার এ তথ্য জানান।
হিউম্যান রাইটস কাউন্সিলে দেওয়া এক ভাষণে হাইকমিশনার বলেন, জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সর্বশেষ সংঘর্ষে চার শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।
নভি পিল্লাই বলেন, সিরিয়া থেকে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী গত মধ্য মার্চ থেকে শুরু হওয়া অস্থিরতায় নিহত মানুষের সংখ্যা দুই হাজার ৬০০ জনে পৌঁছেছে।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1