রাজধানী থেকে জামায়াতের ৪৭ কর্মী আটক

রাজধানীর মালিবাগ মোড় থেকে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৭ জন কর্মীকে আটক করেছে। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশসহ ২০ জন আহত হন।
বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে মিছিল বের করে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচারের প্রতিবাদে দলটি তিন দিনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আজ ছিল এর দ্বিতীয় দিন।
জামায়াত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ ডেকেছিল। সমাবেশ শুরুর আগে পুলিশ প্রধান ফটকে তালা দেয়।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1