যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্র গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ই সেপ্টেম্বর ২০০১-এর সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী পালন করেছে। ওই হামলায় প্রায় ৩০০০ মানুষ নিহত হয়। যেসব জায়গায় হামলা হয়েছিল, নিউইয়র্ক, পেন্টাগন, শ্যাঙ্কসভিল, তিন জায়গাতেই বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ গ্রাউন্ড জিরো-তে সদ্যসমাপ্ত স্মৃতিসৌধ পরিদর্শন করেন। মিঃ ওবামা বাইবেল থেকে একটি অংশ পড়ে শোনান, যেখানে বলা হয়েছে, মাটি সরে গেলেও কিংবা পর্বত সাগরের মধ্যে নিমজ্জিত হলেও আমরা ভয় পাব না। ওই অনুষ্ঠানে ৯/১১ হামলায় নিহতদের নাম পড়ে শোনানো হয়। সে সময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।

নিউ ইয়র্ক থেকে ৯/১১ উদযাপন উপলক্ষে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন শাগুফতাহ নাসরিন কুইন :

 

<!–AV–>

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1