কাল থেকে রাজপথে সমাবেশ করবে জামায়াত: আজহার

কাল থেকে অফিসে নয়, রাজপথে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ের গলিতে এক প্রতিবাদ সমাবেশে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।
আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রয়োজনে রাস্তায় শহীদ হব, জেলে যাব, রাজপথেই অধিকার আদায় করে ছাড়ব।’ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে এ সমাবেশ ডাকে জামায়াত।
দলের পক্ষ থেকে বলা হয়, যে আইনে সাঈদীর বিচার হচ্ছে, তা কালো আইন। আদালত…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1