৯/১১ ‘র বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে সতর্কাবস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ১১ই সেপ্টেম্বর ২০০১ সালের সন্ত্রাসী আক্রমণের এক দশকপূর্তির অনুষ্ঠান সুরক্ষার লক্ষে পদক্ষেপ পর্যালোচনার জন্যে জাতীয় নিরাপত্তা বিষয়ে তার শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠক করেছেন।

ঐ বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে বৈঠকটি এমন এক  সময়ে হলো , যখন গোয়েন্দা বিভাগের এমন তথ্য যে আল ক্বায়দা তিন জন লোককে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে তার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

গোটা দেশে এই এগারোই  সেপ্টেম্বরের বর্ষপূর্তি উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে।

তবে কর্মকর্তারা বলছেন যে সম্ভাব্য আক্রমণের এই হুমকি রোববারের অনুষ্ঠানে কোন বিঘ্ন ঘটাবে না। হোয়াইট হাউজ ও বলছে যে এই হুমকির কারণে প্রেসিডেন্টের কর্মসূচিতে কোন পরিবর্তন আনা হবে না।

রোববার মি ওবামা নিউ ইয়র্ক সিটি ও পেন্টাগনের আক্রমণস্থলে এবং পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলে বিমান ভুপতিত হবার স্থান পরিদর্শনে যাবেন বলে কথা আছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1