৯/১১ এর দশক পুর্তিতে ওবামার বক্তব্য এবং নিউ ইয়র্কে দিনটি পালনের প্রস্তুতি

২০০১ এর ১১ সেপ্টেম্বরের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার দশম বর্ষপুর্তিতে প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং আরো যে হাজার হাজার মানুষ সেদিনকার সে সন্ত্রাসী হামলার মুখে দৃপ্ত প্রত্যয় নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন তাঁদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন । এক দশক আগে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেইড সেন্টার , ওয়াশিংটনের উপকন্ঠে প্রতিরক্ষা দফতর পেন্টাগান এবং পেনসেলভেনিয়ার শ্যাঙ্কসভীলে ইউনাইটেড এয়ারলাইন্সের ওপর সন্ত্রাসী হামলার সময় যাঁদের বীরোচিত ভুমিকা , অসম সাহসিকতা এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরদিন , সেই তাঁদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শনিবার প্রেসিডেন্ট বারাক ওবামার  তাঁর সাপ্তাহিক ভাষণে।

প্রেসিডেণ্ট বলেন , সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র সন্ত্রাস প্রতিরোধের লড়াইয়ে মুখোমুখি হয়েছে সন্ত্রাসী গোষ্ঠি  আল কায়েদার ঊর্ধ্বতন  নের্তৃত্বের , শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে নির্মূল করেছে।   ওসামা বিন লাদেনকে হত্যা করেছে , যুক্তরাষ্ট্রের নেভী সীলস বাহিনীর সেনানীরা , এ বছরেরই গোড়ার দিকে ।

প্রেসিডেণ্ট ওবামা বলেন –সরকারী সংস্থা গুলো সজাগ নজর রেখে চলেছেন এবং  সারা দেশজুড়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন , সন্ত্রাসীরা আবার যাতে আঘাত হানতে না পারে , সেটিই নিশ্চিত করতে। সাপ্তাহিক বেতার ভাষণে রিপাবলিকানদের  পক্ষে বক্তব্য  রাখেন নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানী ।

রুডি জুলিয়ানী বলেন  ১১ সেপ্টেম্বরের আগে যেমনটি ছিলো যুক্তরাষ্ট্র এখন তার চেয়েও নিরাপদ ;  কিন্তু যতোটা নিরাপদ যুক্তরাষ্ট্রের থাকা দরকার তেমনটি নিরাপদ নয় যুক্তরাষ্ট্র ।

 

 

যুক্তরাষ্ট্র এখন কতোখানি নিরাপদ , আজকের বিশ্বই বা  কতোখানি নিরাপদ , সন্ত্রাসী হামলার আঘাত থেকে , তারই মূল্রায়ন নিয়ে নিউ ইয়র্কবাসিরা পালন করতে চলেছেন নাইন ইলেভেনের দশম বর্ষপুর্তি । নিউ ইয়র্ক থেকে তারই প্রস্তুতি নিয়ে রিপোর্ট পাঠাচ্ছেন টেলিফোনে সহকর্মি শাগুফতাহ নাসরীন কুইন ।

 

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1