বিপন্ন লাল ঘুঘু

বাউবি ক্যাম্পাসে এক জোড়া লাল ঘুঘু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণিবিজ্ঞান অনুষদের কাছে একটা কলাবাগান আছে। ওখান দিয়ে যাওয়ার সময় বেশ কবার বাগানের ভেতরে পাখিটিকে ঢুকতে দেখেছি। গত বছরের নভেম্বরে পাখি দেখার সঙ্গী কামালকে নিয়ে প্রথম বাগানে ঢুকি। একটি বাসা ছিল কলার কাঁদির ওপর; নতুন বাসা। অন্যটি কাঁদির মাঝামাঝি ও পরিত্যক্ত। পাখি পেলাম না।
দুই দিন বাদে আবার ঢুকলাম। এবার লক্ষ্য, কলার কাঁদির ওপরের বাসাটি। লুকিয়ে লুকিয়ে সাবধানে যাচ্ছি। অবস্থানটি জুতসই হলো না। আরও একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করতেই পাখিটি উড়াল দিল।
এরপর প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে বাগানে ঢুকতাম। বাসা থাকলেও…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1